শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা সুপার সহ আহত ৪

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। আজ শনিবার (১১ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিজামপুর মাওলানা আব্দুল গনি (রঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা নুরুল গনি (৬০), ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৫০), ছোট কমলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেলা আক্তার এ্যানি (৩৩)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহদের প্রথমে সীতাকুন্ড মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে আব্দুল মান্নানের অবস্থা আশংকাজনক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

ওয়াহেদপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিক্সা নিজামপুর কলেজ থেকে ছোট কমলদহ যাচ্ছিলো। পথিমধ্যে ব্রিকফিল্ডের রাস্তার মুখে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দিলে সিএনজি উল্টে যায়। এসময় সিএনজিতে থাকা যাত্রীরা আহত হয়। আশপাশের লোক ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় দুর্ঘটনার বিষয়টি আমি অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...