মিরসরাই প্রতিনিধি
মহানবী হযরত মুহম্মদ (সা:) ও হযরত আয়শা (রা.) কে নিয়ে কুরুচীপূর্র্ণ মন্তব্যের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় মিরসরাই সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ।
মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি, আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম জানান, সকাল ১০টায় মিরসরাই সদরে শান্তিপূর্ণভাবে আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা মিছিল বের করবে।
মিছিল মিরসরাই সদর প্রদক্ষিন শেষে সমাপ্তি ঘোষনা করা হবে। তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানদের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে দলে দলে অংশ গ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, আমরা মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ (সাঃ) এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের জন্য শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে প্রত্যেকে যার যার গন্তব্যে ফিরে যাবেন।



