শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিরসরাইয়ে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

ভারতে মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতি হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় মিরসরাই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিন করে আলীয়া মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশ মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মফিজ উল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা মাওলানা মকসুদ আহম্মদ। আরো বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি মাওলানা জমির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জাফর উল্লাহ, সদস্য হাফেজ মাওলানা শোয়াইব, মুফতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আরিফুল হক প্রমুখ। দোয়া মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। নবী করিম (সাঃ) সম্পর্কে কটুক্তি বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। আমরা আশা করেছিলাম ভারত সরকার কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই একজন মুসলিম বিদ্বেষী। বিজেপি ক্ষমতায় এসে ইসলামবিরোধী একের পর এক পদক্ষেপ নিচ্ছে। মুলমানদের মসজিদ, বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সরকারী মদতে সে দেশের মুসলমানদের হত্যা এবং পদে পদে লাঞ্চিত করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ মুসলিম দেশ। বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতির দেশ। আমরা চাই হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় জাতীয় সংসদে নিন্দা জ্ঞাপন করা হোক। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে দ্রুত গ্রেফতার করা হোক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...