শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে দু’টি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
নিবন্ধন না থাকায় বারইয়ারহাটে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে দু’টি প্রতিষ্ঠানের প্যাথলজি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে অবস্থিত প্রতিষ্ঠান দু’টিতে অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার বারইয়ারহাট পৌর বাজারে ১টি হাসপাতাল ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকায় তাদের প্যাথলজি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দশ দিনের মধ্যে নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। তবে প্রতিষ্ঠান দু’টি ডাক্তারের চেম্বার চালু রাখতে পারবে। এসময় কমপোর্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র আপডেট পাওয়া গেছে। নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা আরিফুল ইসলাম, অফিস সহকারী ইফতেখার উদ্দিন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...