শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে দিন দুপুরে গরু চুরি- জনতার হাতে গরু সহ চোর আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে এক গরু চোর আটক হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর (তেমুহানী) এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত গরু চোর মো. আব্দুল মান্নান (২৫) উপজেলার কাটাছরা ইউনিয়নের মধ্যম কাটাছরা গ্রামের মো. হানিফের ছেলে।
স্থানীয় এস এম সেলিম জানান, বুধবার দুপুরে উত্তর দুর্গাপুর (তেমুহানি) গ্রাম দিয়ে একটি গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা আব্দুল মান্নানকে গরু নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে। এসময় আবদুল মান্নান কোন সদুত্তোর দিতে পারেনি। গরু খুঁজতে খুঁজতে কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে এসে হাজির হন মালিক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকার মো. নুরুল আমিন। এসময় তিনি গরুটি নিজের বলে নিশ্চিত করেন। এসময় উপস্থিত জনতা মান্নানকে গনধোলায় দিয়ে ৯৯৯ কল দেয়। এরপর জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুল মান্নানকে ও গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গরুর মালিক নুরুল আমিন বলেন, আমি সকালে বাড়ির পাশের মাঠে ঘাস খাওয়ার জন্য গরু বেঁধে আসি। দুপুরে গরু দেখতে মাঠে যান আমার স্ত্রী। এসময় সে দেখে এক ব্যক্তি দ্রুত গরুটি নিয়ে চলে যাচ্ছে। পরবর্তীতে আমাকে ফোন দেওয়ার পর আমি পেছন পেছন গিয়ে তেমুহানী এলাকায় গিয়ে গরুটি পাই। স্থানীয় এলাকাবাসীদের ধন্যবাদ জানাচ্ছি গরুটি উদ্ধার করে দেওয়া। আমি চাই গরু চোরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে গরু সহ চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক নুরুল আমিন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। মালিককে গরু বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত মান্নান আন্তঃজেলা চোর চক্রের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...