শনিবার, ২৫ জুলাই ২০২৬

নাপিত্তাছড়া ঝর্ণায় আরও এক পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

প্রকাশিত :

spot_img

 মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকা থেকে মাসুদ আহমেদ তানভীর নামের আরো এক পর্যটকের লাশ উদ্ধার করেছে মিরসরাই পুলিশ। এ নিয়ে দুইজনের লাশ উদ্ধার করা গেলেও এখনো তৌফিক আহমেদ তারেক নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। সোমবার (২০ জুন) বিকাল ৪টায় উপজেলার মসজিদিয়া মাসিমার তালুক খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তানভীর নগরের হালিশহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ তানভীর ও তারেক আপন দুই ভাই। তারা চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের বাসিন্দা। তবে তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি। এর আগে গতকাল রোববার (১৯ জুন) সন্ধ্যায় মো. ইশতিয়াক উর রেহমান খান (২২) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। এখনও তৌফিক আহমেদ তারেক নামের আরো এক পর্যটক নিখোঁজ রয়েছে। তারা রোববার বেলা ১১টায় নাপিত্তাছড়া ঝর্ণায় ৩ বন্ধু মিলে ঘুরতে যায়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...