শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ৬দিন ধরে কৃষক নিখোঁজ, পরিবারে উৎকণ্ঠা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৬দিন ধরে মো. খোরশেদ আলম (৪৮) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন। আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে চরম উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার। নিখোঁজের বিষয়ে খোরশেদের ছেলে মো. আব্দুর রহিম মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি ( নং ৮১১) করেছেন। খোরশেদ উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত জামাল উল্লাহর পুত্র।

নিখোঁজ হওয়া খোরশেদের পুত্র আব্দুর রহিম জানান, গত বুধবার ( ১৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয় বড়তাকিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে। ওইদিন সন্ধ্যা গড়িয়ে রাত হলেও আমার বাবা ফিরে আসেনি। সাথে মোবাইলও নিয়ে যায়নি। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজন ও এলাকায় খোঁজ করেও আমার বাবার সন্ধান না পাওয়ায় মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এবিষয়ে মিরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) মাসুদুর রহমান বলেন, খোরশেদ আলম নামে এক ব্যক্তি নিখোঁজের ঘটনায় থানায় একটি ডায়রি এন্ট্রি করা হয়েছে। ইতমধ্যে আমরা বিভিন্ন থানায় ওর ছবি পাঠিয়ে দিয়েছি। তাকে পাওয়ার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...