শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাটে দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান আনোয়ার গ্রেফতার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
দায়িত্ব অবহেলার অভিযোগে গ্রেফতার হয়েছেন মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিংয়ের গেটম্যান মো. আনোয়ার হোসেন (৪০)। বুধবার (২২ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার হরকালকারচর এলাকার শহিদুল হকের পুত্র।
জানা গেছে, মঙ্গলবার (২২ জুন) রাত দেড়টায় মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ঢাকামুখী লেইনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার মোরসালিন (১৯) (চালকের সহকারি) নিহত ও চালক শামসুল আলম (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আনোয়ার তখন ঘুমে ছিলেন। মূলত তার দায়িত্ব অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় বুধবার চট্টগ্রাম রেলওয়ে থানায় এটিএসআই আলী নূর রহমান বাদী হয়ে গেটম্যান মো. আনোয়ার হোসেনকে একমাত্র আসামী করে মামলা (নং-২) দায়ের করেন।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, গেটম্যান আনোয়ারের দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাত ৯টায় চট্টগ্রাম শহরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে আনোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...