শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের কমরআলীতে ছাত্রলীগের উদ্যোগে মাদক, ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কমরআলী বাজারে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি বাস্তবায়নে এমন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে কমরআলী বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ১৮ বছর কম বয়সী কারও কাছে তামাক জাতীয় পন্য বিক্রি না করতে আহবান জানানো হয়। এছাড়া স্কুল, কলেজে অধ্যায়নরত কোন ছাত্র যেন সন্ধ্যার পর জরুরী ব্যতীত বাজারে না আসে এজন্য তাগিদ দেয়া হয়েছে।

মানববন্ধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহি ভূঁইয়ার সঞ্চালনাঢ মানববন্ধনে উপস্থিত ছিলেন হাইতকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার ইদ্রিস মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার ইভান, প্রচার সম্পাদক হাবিব রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শিপন, সাংস্কৃতিক সম্পাদক তসলিম উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...