শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এক্সরে করে পেটের ভেতর মিললো ইয়াবা!

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে জসিম উদ্দিন (৩২) ও মো. আব্দুল্লাহ (২০) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫’শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার হাদিফকিরহাটের পাশ্ববর্তী গাছবাড়িয়া এলাকা এবং মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার লোহালিয়া এলাকার আলতাফ হোসেনের পুত্র জসিম এবং অন্যজন টেকনাফ থানার লেংগুর বিল এলাকার ইয়াহিয়া পুত্র আব্দুল্লাহ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে হাদিফকিরহাটের নিকটবর্তী গাছবাড়িয়া এলাকায় রনি রানা বাস থেকে জসিমকে ১৩ শ’ পিস ইয়াবা এবং মিরসরাই পৌর এলাকার সেবা আধুনিক হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহকে ১২’শ ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। তিনি আরো বলেন, আব্দুল্লাহ পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন। এরপর একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এক্সরে করলে তার পেট থেকে ইয়াবা দেখা যায়। পরে পায়ু পথ দিয়ে ইয়াবাগুলো বের করা হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...