শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়নে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা।

এসময় উপজেলার সফল মৎস্য চাষী ক্যাটাগরিতে কার্প জাতীয় মিশ্র মাছ উৎপাদনে মো. এরাদুল হক ভুট্টো, মনোসেক্স তেলাপিয়া উৎপাদনে মেজবা উল আলম, গুনগত মানের পোনা মাছ উৎপাদনে নুরুল আবছার কে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু জাফরের সঞ্চালনায় ও সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলি কেএম সাঈদ মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাশ, মৎস্য চাষী মেজবা উল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় মৎস্য উৎপাদনকারী দেশ। প্রত্যেক বছর মৎস্য ও মৎস্যজাত পণ্যরপ্তানী করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করে থাকে। তাই মৎস্য খাতকে আরো বেশি প্রসারের জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...