নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। গত শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টা হতে রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম শুরু হয়। ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজ্বী মোঃ মহসিন আলী’র সার্বিক সহযোগিতায় এবং ব্লাড ফাইটার্স কমিউনিটি’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়ের ফ্রী ক্যাম্পেইন করা হয়।
কোমলমতি শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি শারীরিক মানসিকভাবে স্বাস্থ্য বিষয়ে জ্ঞান প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব শর্মা, অন্যন্য শিক্ষক শিক্ষিকা মন্ডলি, পরিচালনা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ সহ সেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইটার্স টিমের সদস্যবৃন্দ।



