শনিবার, ৯ মে ২০২৬

মসজিদ নির্মানে অনুদান দিলেন যুবলীগ নেতা এলিট

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার পূর্ব-দুর্গাপুর গ্রামের মিঠাছরা এলাকায় নতুন মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্র নির্মাণে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

প্রস্তাবিত মসজিদ কমপ্লেক্স ও ইসলামী শিক্ষাকেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করে তিনি এ অনুদান প্রদান করেন।

পরিদর্শনে এসে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, সকলের অল্প অল্প অংশগ্রহণে মসজিদ নির্মাণের মতো মহৎকর্ম গুলো সফল করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে সারাদেশে মডেল মসজিদ নির্মাণের মতো অনুসরণীয় কাজগুলো হয়েছে। ইসলামী শিক্ষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যক্তিগত সহযোগীতায় এধরনের মডেল মসজিদ নির্মানে আমাদের এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা যুবলীগ নেতা-কর্মীরা সবসময় এ ধরনের মহৎ কাজের সাথে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

এ সময় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক পরিচালক মাহফুজ, মসজিদ ও ইসলামী শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা মাওলানা আবদুল বাকি নিজাম, মসজিদ পরিচালনা পর্ষদসহ এলাকার হাফেজ-আলেম ও গন্য-মান্য মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...