বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ক্যারিয়ারে সেরা বোলিংয়ে মোসাদ্দেকের ৫ উইকেট

প্রকাশিত :

spot_img

 

এক রাতের ব্যবধানে কত পরিবর্তন! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১টি উইকেট পেয়েছিলেন। রান দিয়েছিলেন সবচেয়ে কম, ২১। তবে দলকে হারতে হয়েছে। বাকি বোলাররা অকাতরে রান দেয়ার কারণে জিম্বাবুয়ে পেয়েছিল ৩ উইকেটে ২০৫ রানের পুঁজি। ১৭ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে।

দ্বিতীয় ম্যাচের শুরুতে একই চিত্র। টস হারতে হলো অধিনায়ক সোহানকে এবং যথারীতি ফিল্ডিং। এবার আগের ম্যাচের সবচেয়ে কম রান দেয়া মোসাদ্দেকের হাতেই প্রথম বল তুলে দিলেন অধিনায়ক। আস্থার প্রতিদানটা অক্ষরে অক্ষরে দিলেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।

ক্যারিয়ার সেরা বোলিংই নয় শুধু- ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট শিকারী বোলা হয়ে গেলেন মোসাদ্দেক। এর আগে তার সেরা বোলিং ছিল ২১ রানে ২ উইকেট।

১৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন মোটে ৭ উইকেট। সেখানে আজ এক ম্যাচেই ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ৪ ওভারের কোটা শেষ করার পর মোসাদ্দেকের নামের পাশে শোভা পাচ্ছে ৪-০-২০-৫।

প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রেগিস চাকাভাকে। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। কাট করতে গিয়ে নিজেই কট হয়ে গেলেন চাকাভা। মোসাদ্দেকের উইকেট শিকার শুরু তখন থেকেই।

প্রথম ওভারের শেষ বলে আবারও উইকেট নিলেন। এবার ওয়েসলি মাধভিরেকে ফেরালেন তিনি। আগের ম্যাচে ৬৭ রান করে এই মাধভিরেই বাংলাদেশের পরাজয়ে বড় ভূমিকা রাখেন। দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে নিলেন তৃতীয় উইকেট। এবার ফেরালেন অধিনায়ক ক্রেইগ আরভিনকে।

৫ম ওভারে বল করতে এসে মোসাদ্দেক ফেরালেন শন উইলিয়ামসকে। ৭ বলে ৮ রান করে আউট হন তিনি মোসাদ্দেকের হাতে রিটার্ন ক্যাচ দিয়েই। ৭ম ওভারে মিল্টন সুম্বাকে ফিরিয়ে পূরণ করলেন ফাইফার। সে সঙ্গে নিজের কোটাও শেষ করে নেন মোসাদ্দেক।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...