মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আগস্টে বাড়ির বিদ্যুৎ বিল ৮২২ টাকা, সেপ্টেম্বরে পৌনে ১১ লাখ!

প্রকাশিত :

spot_img

 

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক চাটমোহর পৌরশহরের জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা শ্রী অধীর কুমার সরকার আগস্ট মাসে তার বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন ৮২২ টাকা। চলতি সেপ্টেম্বর মাসে তার বিল এসেছে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা! বাড়িতে তার নামে একটি পল্লী বিদ্যুতের মিটার রয়েছে।

বাড়ির কেয়ারটেকার স্বপন আচার্য জানান, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বিদ্যুৎ বিলের কাগজ হাতে পান। কিন্তু বিল দেখে তিনি চমকে যান। কারণ বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৯০ হাজার ১৫০ ইউনিট। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে হবে ১০ লাখ ৮২ হাজার ৬১ টাকা। এ সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে জরিমানাসহ দিতে হবে ১১ লাখ ৩৩ হাজার ৫৮৭ টাকা। এক্ষেত্রে জরিমানাই ধরা হয়েছে ৫১ হাজার ৫২৬ টাকা। বিলটির প্রস্তুতকারক ঘরে আসমা ও এজিএমের (অর্থ) সই রয়েছে।

মিটার মালিকের পরিবার সূত্রে জানা গেছে, গত ছয় মাসে পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার ছিলেন।

বাড়ির কেয়ারটেকার স্বপন আচার্য জানান, বাসার নিচের মার্কেটের দোকানগুলোর প্রত্যেকটির আলাদা মিটার রয়েছে। কোনো পার্শ্ব সংযোগ দেওয়া নেই। পল্লী বিদ্যুতের এমন ভুতুড়ে বিলে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

চাটমোহরের বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, ‘এটা কেমন করে সম্ভব! বিলটিতে দুজন কর্মকর্তা সই করলেন কিছু না দেখেই? বিল প্রস্তুত করার ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন।’

জানতে চাইলে বিল প্রস্তুতকারী আসমা খাতুন বলেন, এটা ভুলবশত হয়েছে।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন বলেন, বিষয়টি জানার পর বিল প্রস্তুতকারককে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। যে গ্রাহকের বিলে এমন হয়েছে তার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...