মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ের ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কদের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে রিয়াদ হোসেনকে সভাপতি ও কামরুল হোসেন রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা বলেন, উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে রিয়াদ হোসেনকে সভাপতি ও কামরুল হোসেন রনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ঙ্গাণ কমিটি গঠন করা নির্দেশ দেয়া হয়েছে।
নতুন সভাপতি রিয়াদ হোসেন বলেন, আমাকে ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করায় নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন আমাদের প্রিয় অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং উনার সুযোগ্য পুত্র, মিরসরাই এর আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশে রাজপথে থেকে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।



