শনিবার, ৯ মে ২০২৬

বিএনপি নেতা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

প্রকাশিত :

spot_img

 

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার বিপুলাসার বাজারে এই ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘কুমিল্লার বিপুলাসার বাজারে বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অবস্থা গুরুতর। হামলায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তাদের কুমিল্লা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় আনা হবে।’

মনোহরগঞ্জ থানার ওসি মো. শফিউল আলম বলেন, ‘কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সভা করছিলেন বরকত উল্লাহ বুলু। এ সময় তার স্ত্রী ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। সভা চলাকালেই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা আমরা জানি না। আমাদের কাছে এ বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছি আমরা।’

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...