মিরসরাই প্রতিনিধি ::::
মিরসরাইয়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেট সহ জাহেদুল হক (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাদিফকিরহাট বাজারের নুর শাহ ফকির বাড়ীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী শ্যামলী পরিবহণ বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহেদুল কর্ণফুলী থানার দৌলতপুর এলাকার মির্জা আলী তালুকদার বাড়ীর মীর আহাম্মদের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকার নুর শাহ ফকির বাড়ীর সামনে গোপন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকামুখী শ্যামলী পরিবহণ নামে একটি যাত্রী বাসে তল্লাশী চালায় পুলিশ। এসময় যাত্রীবেসে থাকা জাহেদুল হককে সন্দেহ হলে তার প্যান্টের পকেট থেকে প্লাস্টিকের মোড়ানো প্যাকেট থেকে ৭’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মিরসরাই থানায় মাদক মামলা দায়েরের করা হয়েছে।



