শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনধি :::
মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ গ্রামে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত কেনা জায়ায় দেশের প্রথম আশ্রয়ন প্রকল্পে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, মিরসরাই সদর ইউনিয়নের চেয়াম্যান শামসুল আলম দিদার, খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই উপজেলায় সরকারি খাসজমির স্বল্পতা থাকায় ব্যক্তিগত জমি ক্রয় করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য কার্যালয় হতে প্রস্তাব প্রেরণ করা হলে ১৯০টি পরিবারের জন্য ২.৬০ একর জমি ক্রয় বাবদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। সে জায়গায় ১০৯টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভূতপ্রকল্প আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা নির্মাণ কমিটির আন্তরিক প্রচেষ্টায় নির্মাণ সামগ্রীগুলো সাশ্রয়ীমূল্যে পেয়েছি।

তিনি আরও বলেন, এটি নিজস্ব ক্রয়কৃত জমিতে দেশের প্রথম আশ্রয়ন প্রকল্প। এখানে ভূমিহীনদের বসবাসের জন্য থাকবে পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। পর্যায়ক্রমে এগুলো নির্মাণ করা হবে। এখানে বসবাসের উপযোগী সবধরণের সুযোগ সুবিধা থাকবে। তারই অংশ হিসেবে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...