শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে যুবলীগ কর্মী হত্যায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যুবলীগকর্মী শহিদুল ইসলাম আকাশকে হত্যার অভিযোগে স্থানীয় হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে চিনকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির ওরফে মামুনকে আসামী করে ১৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২ জনের নামে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ইউপি সদস্য মিজানুরকে ৫ নম্বর আসামী করা হয়।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন ইউপি সদস্য মিজানুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা সুত্রে এজাহারে উল্লেখ ৫ নম্বর আসামী ইউপি সদস্য মিজানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাট এলাকায় একটি ফার্ণিচার দোকানের সামনে কুপিয়ে এবং জবাই করে নির্মমভাবে হত্যা করা হয় যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশকে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...