মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার হিংগুলী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশ (২৮) এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার আকাশের অসহায় পরিবারকে স্বান্তনার দেওয়ার এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে করেন। গত ১৯ শে সেপ্টেম্বর সোমবার প্রকাশ্যে যুবলীগ নেতা আকাশকে হত্যা করে সন্ত্রাসীরা।

নিহত শহিদুল ইসলাম আকাশের মা কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটকে বলেন, আকাশ নিরপরাধ যুবলীগ নেতা। মূলত শহিদুল ইসলাম আকাশ একজন জনপ্রিয় যুবলীগ নেতা হওয়ায় সে খুনের স্বীকার হন।

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট এই সময় উপস্থিত সংবাদ মাধ্যমকে বলেন, দল ক্ষমতায় আছে দীর্ঘ এক যুগের বেশি। এই সময়ে ও তার আগে বাংলাদেশ যুবলীগ বারবার প্রমাণ দিয়েছে তার শক্তি ও সাহসের কথা। খুব খারাপ লাগে, যখন দেখি আমার যুবলীগের ভাইয়ের রক্তে লাল হয়ে যায় বাংলার মাটি! ভাবতে অবাক লাগে! এটা তো হওয়ার কথা না! কেন এমন হচ্ছে! আমাদের ভাবা দরকার।

আকাশের বাড়িতে তাঁর পরিবারের সাথে দেখা করেছি। তাঁদের সান্ত্বনা নেওয়ার ভাষা আমার নাই। তবু আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি পাশে থাকব ইনশাআল্লাহ।গত ৫-৭ বছরে আমরা ক্ষমতায় থাকা কালিন অবস্থায় অনেক যুবলীগ নেতা কর্মী দের হারিয়েছি।একজন যুবলীগ কর্মীর শরীরে রক্ত ক্ষরণ হলে আমাদের মনে সেই রক্ত ক্ষরণ হয়।
আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শের সৈনিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের মানবিক যুবলীগের একজন কর্মী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের হত্যার সুস্পষ্ট বিচার দাবি করছি।

এই সময় উনার সাথে নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের ভাই,ভগ্নিপতি,সাবেক যুবলীগ নেতা নূরউদ্দিন বাহার,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, ইমতিয়াজ অভি,শওকত আজিম রিংকু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ভাইস-প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান, উপ মুক্তিযোদ্ধা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম রানা, উপ কর্মসুচি বিষয়ক সম্পাদক আহসান উদ্দিন,সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ সহ অনেকে উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...