শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মীর উপর হামলা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমজাদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা করেছে দূর্বৃত্তরা। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। আমজাদ হোসেন ধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নাহেরপুর গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে। সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।

ধুম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদ চৌধুরী বলেন, ছাত্রদলকর্মী আমজাদ নাহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার পরীক্ষার হল মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে শনিবার দুপুরে দূর্বৃত্তরা তাকে লাটি, রড দিয়ে বেদম মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়েছে।

হামলার ঘটনা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, যুবদল নেতা আজাদ হোসেন সুজন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার (দায়িত্বরত কর্মকর্তা) এএসআই সরোয়ার হোসেন বলেন, ধুম ইউনিয়নে হামলায় ঘটনা আমাদের জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...