মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার খিলমুরারী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঈন উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্থ মাঈন উদ্দিনের হাতে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি আগামী এক মাসের বাজার সামগ্রী তুলে দিয়েছেন। এসময় স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবাছার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী এলাকার বিএসআরএম কারখানার পাশে ক্বারী বাড়িতে অগ্নিকান্ডে আবু তাহেরের পুত্র মাঈন উদ্দিনের ৪ কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।



