শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গাড়ি ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় লিয়াকত উল্লাহ (৫০) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হলে উদ্ধার করে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লিয়াকত ঢাকায় টিএন্ডটি অফিসের ষ্টেশন ম্যানেজারের দায়িত্বে ছিলেন। তিনি মিরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের আবু নগর গ্রামের হামিদ আলি ভুঁইয়া বাড়ির বাসিন্দা।

মিরসরাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. জাকারিয়া বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্বায় গুরুত্বর আহত হন লিয়াকত। এরপর উদ্ধার মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান। একইদিন আছরের পর নিজগ্রামে পারিাবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, বৃহম্পতিবার মিঠাছড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন আহত হওয়ার খবর শুনেছি। তবে তিনি মারা যাওয়ার বিষয়টি অবগত নই। বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখছি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...