শনিবার, ৯ মে ২০২৬

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা

প্রকাশিত :

spot_img

 

প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের ১৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি গত বুধবার অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ আরমিন নামে ছাত্রলীগের এক নেতা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আরমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতির পদ দেয়া হয়েছিল আরমিনকে। এর আগে আরমিন পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

পরে রাতে দুধ গোসলের ওই ভিডিও পোস্ট নিজের ফেসবুক ওয়ালে ছাড়েন। ভিডিও পোস্টটিতে তিনি লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটা মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত এক বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

পোস্টটিতে তিনি আরো লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেয়া বেটার সিদ্ধান্ত, রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভালো থাকবে প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ভালোবাসার সুলতান গ্যাং………… দ্যা কোল্ড ব্লাডেড মার্ডারার। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরমিন মিয়া বলেন, ’ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা জিজ্ঞেস না করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

আরমিন আরো বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম।’

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া নতুন কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মোহাম্মদ তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...