শনিবার, ২৫ জুলাই ২০২৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে হবে- মায়ানীতে মাহবুব রহমান রুহেল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল বলেছেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

আজ শনিবার (৮ অক্টোবর) মিরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন ও ৯ টি ওয়ার্ডের ১০ কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাস্টার কবির নিজামীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

এ সময় রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবিলা করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ,কে,এম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন আহমেদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরছাপা নয়ন প্রমূখ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...