শনিবার, ২৫ জুলাই ২০২৬

নিখোঁজ হওয়া শিশুকে বাবার কাছে ফিরিয়ে দিলেন জোরারগঞ্জ থানার ওসি মামুন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক
১২ দিন পূর্বে গাজীপুর থেকে হারিয়ে যাওয়া দশ বছরের শিশু আব্দুর রহমানকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন। সোমবার ( ১০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে তার বাবা মো. সালাহ উদ্দিনের কাছে হস্তান্তর করেন ওসি। রোববার ( ৯ অক্টোবর) উপজেলার চিনকীআস্তানা থেকে আব্দুর রহমানকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুন বলেন, রোববার চিনকীআস্তানা থেকে এক লোক ফোন দিয়ে জানান একটি শিশু পাওয়া গেছে। সাথে সাথে পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এরপর সে নিজের নাম ছাড়া আর কিছু বলতে পারছে না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেটির ছবি দিয়ে পোস্ট করি এবং বিভিন্ন জায়গায় তার পরিবারের সন্ধান করতে থাকি। একটা পর্যায়ে গাজীপুরের জয়দেবপুর এলাকায় তার বাসার খবর জানতে পেরে ওখানকার থানার ওসিকে ফোন করে তার ঠিকানা নিশ্চিত হই। এরপর ভিডিও কলের মাধ্যমে আব্দুর রহমানের বাবাকে ছেলের চেহারা দেখালে সে তার ছেলেকে সনাক্ত করেন এবং সোমবার বিকেলে থানায় এসে ছেলেকে নিয়ে গেছেন। তিনি আরো বলেন, শিশুটি কিছুটা মানসিক বিকারগ্রস্থ ও খুবই দরিদ্র পরিবারের সন্তান। গত ২৮ সেপ্টেম্বর বাসা থেকে বেরিয়ে সে নিখোঁজ হয়। সোমবার বিকেলে তাকে কিনে দিয়ে তাদের বিদায় দিয়েছি।

আব্দুর রহমানের বাবা মো. সালাহ উদ্দিন বলেন, আমি ওসি স্যারের কাছে কৃতজ্ঞ। গত ১০-১২ দিন ধরে আমার ছেলেকে পাগলের মতো খোঁজ করেছি, কোথাও পাইনি। ওনার কারণে আজ ছেলেকে ফিরে পেলাম। আল্লাহ উনার মঙ্গল করক।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...