মঙ্গলবার, ২৬ মে ২০২৬

জয় ছাড়াই শেষ হলো বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

প্রকাশিত :

spot_img

 

ত্রিদেশীয় সিরিজে নিজেদের চার ম্যাচেই হারলো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে ১৭৩ রান সংগ্রহ করেও বোলারদের ব্যর্থতায় পাকিস্তানের সাথে হারতে হলো ৭ উইকেটের বড় ব্যবধানে। ফলে এই সিরিজে কোনো জয়ের মুখ না দেখেই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

আজকের ম্যাচে আবারো উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। সিরিজে চতুর্থবারের মতো পরিবর্তন হওয়া এই ওপেনিং জুটিও ভালো স্কোর করতে পারেনি।

উদ্বোধনী এই জুটির মেয়াদ ছিল ১৩ বল। মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। তার বিদায়ে ক্রিজে আসেন লিটন দাস। উইকেটে এসেই শুরু হয় তার শৈল্পিক প্রদর্শনী। পাওয়ার প্লের শেষ ওভারে ১৫ বলে ১২ রান করে শান্তও ফিরে যান। পাওয়ার প্লেতে আসে ৪১ রান।

অতঃপর লিটন-সাকিবে ভর করে ম্যাচে ফিরে বাংলাদেশ। শুরুর বিপর্যয় কাটিয়ে ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে স্কোরকার্ডে। দু’জনের ৮৮ রানের জুটিতে ছন্দে ফিরে বাংলাদেশ। ১৫তম ওভারে লিটন ফিরেন মোহাম্মদ নাওয়াজের শিকার হয়ে। ৬টি বাউন্ডারি আর ২ ছক্কায় ৪২ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তিনি।

লিটন মাঠ ছাড়লেও রানের গতি থামতে দেননি সাকিব আল হাসান। ব্যাট চালিয়ে গেছেন। ১৯তম ওভারে যখন থামলেন ততক্ষণে ৪২ বলে ৬৮ রান করে ফেলেছেন।

সাকিব ফেরার পর আজও ব্যর্থ লোয়ার অর্ডার। শেষ ৯ বলে এসেছে মাত্র ৬ রান! শেষ চার ব্যাটার মিলে করেছেন ১৭ বলে মোটে ১৫ রান। যাই হোক, শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৭৩ রানের সংগ্রহ পায়।

একদিকে ভালো করলে অন্যদিকে যে ব্যর্থ হতেই হবে তা যেন অমোঘ নীতি হয়ে দাঁড়িয়েছে। পুরো ম্যাচে বাজে ফিল্ডিং আর সাইফুদ্দিনের বোলিং বাংলাদেশকে ভুগিয়েছে। যার ফলশ্রুতিতে ১২ ওভারেই পাকিস্তানের ওপেনিং জুটি ১০০ পেরিয়েছে। যার বড় কারণ সাইফুদ্দিনের বাজে বোলিং। প্রথম দুই ওভারেই ৩০ রান দিয়েছেন। আর একটি ক্যাচও মিস করেছেন।

১৩তম ওভারে হাসান মাহমুদের জোড়া আঘাতে বাবর আজম ফেরেন ৪০ বলে ৫৫ রানে। কোনো রান না করেই সাজঘরে হায়দার আলী।

সাইফুদ্দিনের পর নওয়াজ আলি চড়াও হন সাকিবের উপর। ফিল্ডারদের ব্যর্থতায় সেই ওভারে রান আসে ১৭। হাসান মাহমুদের সেই ওভার ছাড়া পাকিস্তানকে চাপে ফেলার মতো ওভার ছিল না আর একটাও।

সৌম্য সরকার ১৯তম ওভারে ৫৬ বলে ৬৯ করা রিজওয়ানকে ফেরালেও পাকিস্তান ততক্ষণে জয়ের সুবাস পেয়ে গেছে। ১ বল বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। নওয়াজ অপরাজিত থাকেন ২০ বলে ৪৫ রানে। ৩.৫ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাইফুদ্দিন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...