নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৩৪২ কেজি আপেল এতিমখানা ও আশ্রমে বিরতণ করে দেওয়া হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান ও মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এইগুলো বিতরণ করেন।
জানা গেছে, শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৩টায় মিরসরাই থানা পুলিশ ডিউটি করে আসার পথে সুফিয়ারোড় ইউর্টান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কের পাশ্বে দেখতে পান। তখন তারা সেগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, শুক্রবার রাতে পুলিশের একটি টিম উিউটি করে আসার পথে মহাসড়কের সুফিয়ারোড় ইউর্টান এলাকায় আপেল গুলো রাস্তার পাশ্বে ৩১ কার্টুন আপেল দেখতে পেয়ে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে কেউ আপেলের কার্টনে করে অবৈধ মালামাল নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে পুলিশের গাড়ি দেখে তারা হয়তো দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, কুড়িয়ে পাওয়া ৩১ কার্টুন আপেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় তেমুহানি মোহাম্মাদীয়া আজিজুল উলুম মাদরারসা ও এতিমখানা, মসজিদিয়া ইউনূছিয়া ইসলামীয়া নয়দুয়ারিয়া মাদরাসা ও এতিমখানা ও গোভনিয়া এলাকার রাধাঁ মাধব জিয়ো আশ্রমে এই আপেলগুলো বিতরণ করে দেওয়া হয়েছে। এই ৩১ কার্টুন আপেলগুলোর মধ্যে আনুমানিক ৩৪২ কেজি আপেল রয়েছে। যাহার পাইকারি বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।



