শনিবার, ২৭ জুন ২০২৬

আওয়ামী লীগ জনগণকে ভয় পায়: রিজভী

প্রকাশিত :

spot_img

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে যায়, শুরু হয় দুঃশাসন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বিরোধী দলকে বরদাস্ত করেনি। কারণ তারা জনগণকে ভয় পায়। মূলত আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। এ কারণেই বিএনপির সমাবেশ পণ্ড করার জন্য দুর্বৃত্তদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তারা।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘যে সরকার বিরোধী মতের ওপর কঠোর অবস্থানে থাকে, সে সরকার কখনোই বিরোধী দলের কর্মসূচিকেও মেনে নিতে পারে না। খুলনার মহাসমাবেশ ঘিরে শুধু হামলা আর আক্রমণই নয়, ছিনতাই-আটক ও অর্থ আদায়সহ নানা অপরাধ করা হয়েছে সমাবেশে আগত জনগণ ও বিএনপি নেতাকর্মীদের ওপর।’

তিনি বলেন, খুলনার মহাসমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে হামলার শিকার হয়েও মানুষের স্রোত ঠেকানো যায়নি। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেও খুলনা মহানগরীর জমায়েত ঠেকাতে পারেনি কেউ।

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, গণসমাবেশের পর জনগণ ও বিএনপি নেতাকর্মীরা বাড়ি ফেরার পথেও হামলার মুখে পড়ে। মিথ্যা মামলা দিয়ে বিএনপি এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রিজভী বলেন, মহাসমাবেশ থেকে ফেরার পথে খুলনা মহানগরীর বৈকালীর মোড়ে হামলার শিকার হন জিয়া পরিষদের সহকারী মহাসচিব মর্তুজা উল আজম পিটার, গোলাম মোহাম্মদ, বিএনপি নেতা বকুল হোসেন। সেখানে তাদের ৪০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়।

বিএনপির এ নেতা বলেন, ‘সম্প্রতি নারায়ণগঞ্জে সমাবেশ চলাকালে যুবদলের নেতা শাওন নির্মমভাবে খুন হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি লাশ চায়। তাহলে ভোলা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জে এত লাশ পড়লো, এটি কার দ্বারা সৃষ্ট? আসলে ওবায়দুল কাদেরের ভীমরতি ধরেছে। তারা এখন উদ্ভট কথা বলছেন অনর্গল।’

রিজভী আরও বলেন, ‘খুলনায় বাস কেন বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রী নাকি তা জানেন না। তাহলে তিনি ব্যর্থই। তিনি নিশ্চয়ই জানেন, বাস কে বন্ধ করেছে ? বাস কে বন্ধ করেছে সেটি সবারই জানা।’

সর্বশেষ

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...