শনিবার, ২৫ জুলাই ২০২৬

বারইয়ারহাট পৌরসভা মেয়র গুলিবিদ্ধ ও মামলা প্রত্যাহার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সরকারি কাজে সরবরাহের জন্য ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন গুলিবিদ্ধ হওয়া ও তার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজারে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
এরআগে গত ১৪ অক্টোবর ফেনী নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের কর্মীদের দ্বারা গুলিবিদ্ধ হন বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন সহ আরো তিন জন।
রোববার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের প্রায় সহ্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপনের দৃষ্টান্তমূলক শাস্তি ও মেয়র রেজাউল করিম খোকন সহ মিরসরাইয়ের বিভিন্ন নেতাকর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
এঘটনায় গত ১৫ অক্টোবর চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০জন সহ সোনাগাজি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মেয়র রেজাউল করিম খোকনের সমর্থক উপজেলার ওচমানপুর ইউনিয়নের যুবলীগ নেতা মিজানুর রহমান ফরহাদ। মামলার প্রধান আসামী ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক রিপন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
পরবর্তীতে গত ১৭ অক্টোবর সিনিয়র জুলিশিয়াল ম্যাজিস্ট্রেট সোনাগাজি আমলী আদালত, ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যয় এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নুরুল আলম বাদী হয়ে মেয়র রেজাউল করিম খোকনকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ২০ জমের নামে পাল্টা মামলা করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...