বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ইউএনও ও যুব উন্নয়ন অফিসারের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা 

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন ও উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীমের যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক পদে পদায়ন এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেনের যোগদান ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার হিসেবে মোহাম্মদ সাহাব উদ্দিনের পদায়নে সংবর্ধনা সভার আযোজন করা হয় । মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীনের সঞ্চালনায় এসময় পবিত্র কোরআন থেকে তিলোওয়াত করেন অদম্য যুব সংঘের সদস্য মো. জোবায়ের ও পবিত্র গীতা থেকে পাঠ করেন দুর্বার প্রগতি সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী। এরপর স্বাগত বক্তব্য রাখেন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম, নবাগত উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মুসলিম উদ্দিন, দীপ জ্বেলে যাইয়ের প্রতিষ্ঠাতা শারফুদ্দীর কাশ্মীর, শুভ সংঘ মিরসরাই শাখার সভাপতি সুভাষ সরকার, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র- ছাত্রী পরিষদের সভাপতি ডা. আনোয়ার হোসেন, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহমেদ, হিতকরী যুব সংঘের প্রতিষ্ঠাতা শহীদুল ইসলাম রয়েল ও প্রজন্ম মিরসরাইয়ের সহ সভাপতি মোহাম্মদ মহসিন প্রমুখ । আলোচনা পর্বে বক্তারা পদোন্নতি প্রাপ্ত অফিসারদের এ উপজেলায় কর্মময় জীবনের নানা স্মৃতিময় দিক তুলে ধরেন এবং আগামীর সফলতা কামনা করেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে স্মারক উপহার তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

সংবর্ধনা সভার এ আয়োজনে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, দূর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অভিযান ক্লাব, নির্বাণ যুব সংঘ, অদম্য যুব সংঘ, আদর্শ বন্ধু ফোরাম, মিরসরাই প্রতিবন্ধী ব্যাক্তিদের উন্নয়ন সংগঠন, উপকূল, প্রজন্ম মিরসরাই, ঝংকার, সৃজন যুব সংঘ, ফ্রেন্ডস্ সার্কেল ব্লাড ব্যাংক, এফসি সিক্সটিন ইউনিয়ন ব্লাড ব্যাংক, রক্তিম ক্লাব করেরহাট, হিতকরী যুব সংঘ, সমাজবন্ধু যুব সংগঠন, মিশুক, উদ্দীপন ক্লাব, শতাব্দী ক্লাব, শুভ সংঘ, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কৃষক সমিতি, যুব কল্যাণ সংঘ, দীপ জ্বেলে যাই, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, যুব উন্নয়ন সংঘ, নবজাগরণ সমাজকল্যান পরিষদ ও জাগ্রত প্রতিভা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...