শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আন্দোলনে ভীত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে

প্রকাশিত :

spot_img

 

বিএনপির আন্দোলনে ভীত হয়ে সরকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আইন আদালতে ব্যবহার করছে বিরোধী দলের নির্যাতনের হাতিয়ার হিসেবে। সরকারের নির্দেশেই এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতই নির্যাতন করুন না কেন, সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।

বিক্ষোভ মিছিলে দলের স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, কামরুজ্জামান দুলাল, গোলাম মাওলা শাহীন, এনামুল হক, ওমর ফারুক কাওছার, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের শফিউদ্দিন সেন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় তারা অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...