বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার বহিষ্কার

প্রকাশিত :

spot_img

 

ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেফতার ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এরআগে ধামরাইয়ে গরু চুরির সঙ্গে সম্পৃক্ততা থাকায় বুধবার (২ অক্টোবর) ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

বাবলী আক্তার সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ঢাকার ধামরাইয়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পায় পুলিশ। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসে তার নাম। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার চোরদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে। পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার (২ নভেম্বর) ভোরে ধামরাইয়ের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গরু চুরি মামলায় এরআগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বাবলী আক্তারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...