সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ স্কুল ছাত্র আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ভারতীয় মদসহ আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার ধুমঘাট হাজি চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। নোমান হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে জোরারগঞ্জ থানার চিনকিরহাট বাজারের আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুর পাড়ে অভিযানটি চালানো হয়েছে। অভিযানে একজন আটক হলেও অন্য একজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।

জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনকিরহাট বাজারের পাশে আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে^ পুকুর পাড়ে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান নামে এক স্কুল ছাত্রকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ১৬ বোতল ভারতীয় মাদক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একজন পালিয়ে যায়। তিনি আরো বলেন, আব্দুল্লাহ আল নোমান ২শ টাকার বিনিময়ে মাদক বিক্রি করে। সে আজম নগরের নুরনবী নামে এক মাদক ব্যবসায়ির হয়ে কাজ করে। মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে আটককৃত নোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...