মঙ্গলবার, ২৬ মে ২০২৬

যেকোনো মূল্যে ভারতকে সেমিতে দেখতে চায় আইসিসি : শহিদ আফ্রিদি

প্রকাশিত :

spot_img

 

অন্যায়ভাবে ভারতকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অভিযুক্ত করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমালোচনা করেছেন বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচে আম্পায়ারিংয়ের।

স্থানীয় শামা টিভির এক শো’তে আফ্রিদি বলেন, ‘আপনারা দেখেছেন (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকে ঝুঁকে ছিল। যেকোনো মূল্যে তারা ভারতকে সেমিফাইনালে দেখতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করে সেরার পুরস্কার পাওয়ার আশায় আম্পায়াররাও একই মনোভাব পোষণ করেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে গত বুধবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানে ভারতের জয় লাভের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি।

প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে লিটন দাসের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। ম্যাচটি থেমে যাওয়ার আগে লিটন মাত্র ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে কার্টেল ওভারে যখন খেলা শুরু হয় তখন ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট দেয়া হয় টাইগারদের সামনে।

বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথে কালক্ষেপণ না করেই তড়িৎ গতিতে ম্যাচটি শুরুর পেছনে অনেকগুলো বিষয় জড়িত ছিল। আইসিসি, চাপ এবং ভারতের ম্যাচ খেলার প্রচণ্ড আগ্রহ। তবে লিটনের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি পজিটিভ ক্রিকেট উপহার দিয়েছেন। ছয় ওভার খেলার পর আমাদের মনে হয়েছিল, আর যদি ২/৩ ওভার বাংলাদেশ বিনা উইকেটে খেলতে পারে তাহলে তারাই ম্যাচটি জয়লাভ করবে।’

সর্বোপরি বাংলাদেশ অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে বলে মন্তব্য করেন আফ্রিদি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় লাভের পর আগামী রেববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত। অপরদিকে পাকিস্তানকে শেষ চারের টিকিট পেতে হলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে যেকোনো একটি দলকে পরাজিত হতে হবে। গত বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ৩৩ রানে জয়লাভ করায় জমে উঠেছে গ্রুপ-২ এর সেমিফাইনালের লড়াই।

সূত্র : বাসস

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...