সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে ব্রাজিল দলের খুদে ভক্তদের আনন্দ মিছিল

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:

আসন্ন কাতার ফুটবল বিশ্ব কাপকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্রাজিল সমর্থিত খুদে ভক্তদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের ছোট্ট মুখে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় মিছিলটি।

বুধবার (১৬ নভেম্বর) উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে খুদে ভক্তদের মিছিল অনুষ্ঠিত হয়। তাদের জার্সি প্রদান এবং সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় আমপুচি ফুটবল টিমের খেলোয়াড় সাহাব উদ্দিন।

মোর্শেদ আলম ফয়সাল, মাহমুদুল হাসান, সাদমান উদ্দিন, সায়েদুল হক, মিলন, মিনহাজ উদ্দিন লাবু এবং ফাহিমসহ প্রায় ২০-২৫ জন খুদেভক্ত এসময় মিছিলে অংশগ্রহণ করে।

আমপুচি খেলোয়াড় সাহাব উদ্দিন জানান, প্রত্যক চার বছর পরপর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কাতার বিশ্বকাপকে সামনে রেখে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ইতিপূর্বে দলীয় খেলোয়াড় ঘোষণা করেছে। প্রতিবারের মত এবারও আমার পছন্দের দল ব্রাজিল। আমাদের মত কিছু কোমলমতি শিশুরাও এদলটির প্রতি অনেক আবেক-অনুভুতি দেখাচ্ছে। তাই তাদের উৎসাহ্ দিতে এক সেট ব্রাজিলের জার্সি উপহার দিয়েছি। এতে তারা আনন্দিত হয়ে ব্রাজিলের প্রতি ভালোবাসায় আনন্দ মিছিল বের করে। আমরা আশাবাদী এই বার ব্রাজিল বিশ্বজয় করে আরো একটি কাপ তাদের করে নিবে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের আসরে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে।

 

 

সর্বশেষ

Kinghills No Deposit Bonus – Payment Methods, Claim Steps & Withdrawal Speed Guide

Kinghills Casino No Deposit Bonus – Practical Guide for UK Players What is the Kinghills...

FatPirate sign in guide: UK steps, bonuses & security overview

How to Sign In to FatPirate Casino – Step‑by‑Step Guide...

FatPirate online casino bonus guide: UK welcome offers, wagering & promos

FatPirate online casino – Practical Guidance for UK Players ...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...