বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জঙ্গি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

প্রকাশিত :

spot_img

 

‘ঢাকার জজ কোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে জঙ্গি চলে গেলো। পুলিশের কোনো নিরাপত্তা নেই। তারা কি দেশের মানুষকে বেকুব মনে করেন। তাদের আহম্মক মনে করেন শেখ হাসিনা? প্রকৃতপক্ষে জঙ্গি ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই।’

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনি কি দেখেননি কীভাগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটাতো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।

‘মানবসেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। তিনি মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করছেন। হুইল চেয়ার বিতরণ করেছেন। বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। যেমনটি করেছিলেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’

 

রিজভী বলেন, আপনারা দেখেছেন মহামারি করোনাকালেও বিএনপির নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে গেছেন তারেক রহমানের নির্দেশনায়। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এটাই হচ্ছে দেশনায়ক তারেক রহমানের দর্শন। তারেক রহমানের রাজনীতি অম্লান। তার রাজনীতিকে কখনো মুছে দিতে পারবে না।

তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত বলেছেন নিশিরাতে ভোট হয়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। আসলে জাপানের রাষ্ট্রদূত বলেছেন তার সঙ্গে কোনো দেখা হয়নি। মানুষ যখন পতনের দ্বারপ্রান্তে চলে আসে তখন প্রচন্ড আবোল-তাবোল বলতে থাকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদেও সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...