বুধবার, ২২ জুলাই ২০২৬

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মিরসরাইয়ের আরাফাত

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাছান মাহমুদ আরাফাত।

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তাকে উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।।

ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ আরাফাত বলেন, আমি এক জন ভালো রাজনীতিবিদ হতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। প্রমাণ করতে চাই, ভালো মানুষরা রাজনীতি করলে সবাই তাকে ভালোবাসে। দেশ এগিয়ে যায়। সেবা করা যায় মানুষের। তবে এটাও ঠিক একজন ভালো রাজনীতিবিদ ছাড়া দেশের সামগ্রিক বা সবার সেবা করা কখনোই সম্ভব না। তাই নিজেকে সেই জায়গায় পৌঁছাতে চাই। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

হাছান মাহমুদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফাইন্যান্সে অধ্যায়নরত আছেন। এছাড়া তিনি মিরসরাই স্টুডেট এসোসিয়েশনের সহ-সভাপতি ও ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। এছাড়া চট্টগ্রামের পথ কুকুর-বিড়াল ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন হালিশহর এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...