মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ক্যারিয়ার সেরা ইনিংস, শেষ বলে ঝোড়ো সেঞ্চুরি মিরাজের

প্রকাশিত :

spot_img

 

ওভার বাকি আর একটা। মিরাজের রান তখন ৭৮ বলে ৮৫। সেঞ্চুরিটা করতে হলেও ১৫ রান দরকার। শেষ ওভার বল করতে আসলেন শার্দুল ঠাকুর। স্ট্রাইকে নাসুম আহমেদ। প্রথম বলেই লেগবাই রান নিয়ে মিরাজকে স্ট্রাইকে পাঠালেন নাসুম।

স্ট্রাইকে এসেই দ্বিতীয় বলে বলটিকে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। পরের বল ডট। চতুর্থ বলটিকে আছড়ে ফেললেন সোজা গ্যালারিতে। ৯৭ রান হয়ে গেলো মিরাজের। পঞ্চম বলটিকে বাউন্ডারির জন্য খেললেন। বল বাউন্ডারির কাছে গিয়ে গতি কমিয়ে দেয়ার কারণে বাউন্ডারি হলো না। হলো ২ রান।

নার্ভাস নাইনটিজ। বল বাকি একটি। মিরাজের সেঞ্চুরির জন্য রান দরকার ১টি। কিন্তু মিরাজ যে মানসিকতার ক্রিকেটার, তাতে তাকে নাইনটিজের নার্ভাসনেস কাবু করতে পারার কথা নয়। পারেওনি। শেষ বলটিকে শার্দুল ঠাকুর দিয়েছিলেন অফসাইডে ফুলটস।

মিড অনে আলতো করে পুশ করলেন শুধু। নাসুম আহমেদ আগেই দৌড় দিয়েছিলেন। মিরাজও দৌড়ে ক্রিজ পার হয়ে গেলেন। ওভার শেষ, মিরাজের হয়ে গেলো ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে মিরাজ জবাব দিলেন দর্শক অভিভাদনের। ৮৩ বল খেলে ৮টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মার মেরে ১০০ রান করে অপরাজিত থাকলেন তিনি।

দুই ম্যাচে ভারতীয় বোলাররা আউটই করতে পারলেন না মেহেদী হাসান মিরাজকে। প্রথম ম্যাচে ৩৯ বলে অতিমানবীয় ব্যাটিং করেছিলেন তিনি। অপরাজিত ৩৮ রান করে বাংলাদেশকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন তিনি।

আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যখন ৬৯ রানে বাংলাদেশের ৬জন ব্যাটার সাজঘরে চলে গিয়েছিলো, তখন ১০০ রানও হয় কি না সে শঙ্কায় ভুগছিল বাংলাদেশের সমর্থকরা। কিন্তু সেই মেহেদী হাসান মিরাজই হলেন বাংলাদেশ দলের ত্রাণকর্তা। সঙ্গে পেয়েছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে।

দু’জনের ১৪৮ রানের জুটি বাংলাদেশকে সম্মান বাঁচায়নি শুধু, জয়ের জন্য লড়াকু স্কোর এনে দিলেন তারা। মাহমুদউল্লাহ ৭৭ রানে আউট হয়ে গেলেও, মিরাজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে, শেষ বলে সেঞ্চুরিও পূরণ করে ফেলেছেন।

সেঞ্চুরির সঙ্গে রেকর্ডও গড়েছেন মিরাজ। ৮ নম্বরে ব্যাট করতে নেমে বিশ্ব ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতে ৮ নম্বর কিংবা তারও নিচে নেমে এর আগে সেঞ্চুরি করেছিলেন কেবল আয়ারল্যান্ডের সিমি সিং। ২০২১ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এবার সিমি সিংয়ের পাশে বসলেন মিরাজ।

বাংলাদেশের এই ব্যাটার রেকর্ড গড়েছেন আরও একটি। ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে এর আগে কেবলমাত্র একজনই সেঞ্চুরি করেছিলেন। পাকিস্তানের ইউসুফ ইউহানা (পরে মোহাম্মদ ইউসুফ)। ১৯৯৯ সালে শারজায় ছক্কা মেরে ভারতের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

এবার সেই ভারতের বিপক্ষেই শেষ তিন বলে ছক্কা, ডাবল এবং সিঙ্গেল নিয়ে একেবারে শেষ বলে এসে সেঞ্চুরি পূরণ করেন মিরাজ।

৬৯ রানে ৬ উইকেট পড়ার পর বাংলাদেশের আশা শেষ বলে যারা দেখে নিয়েছিলেন তাদেরকেই বরং হতাশ করলেন মিরাজ-মাহমুদউল্লাহ। ১৪৮ রানের জুটি গড়েছেন তারা দু’জন। ভারতের বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের এটা সেরা জুটি। সবচেয়ে বড় কথা, ৬ উইকেটে ৬৯ রান থেকে ৭ উইকেটে ২৭১ রান। ১ উইকেট হারিয়ে ২০২ রান যোগ করেছে বাংলাদেশ।

৭০ রানের কমে ৬ উইকেট পড়ার পর শুধু বাংলাদেশই নয়, যে কোনো দেশের জন্যই এই স্কোর সর্বোচ্চ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...