মিরসরাই প্রতিনিধি
তাওয়াফে বাইতুল্লাহ বাংলাদেশ হজ্জ কাফেলার আগামী ২১ ডিসেম্বর ৩৪জন পবিত্র ওমরা হজ্জ পালনে সৌদি আরব যাচ্ছেন। এ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় ১৮ ডিসেম্বর বারইয়ারহাট আল আমিন শফিং কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে। তাওয়াফে বাইতুল্লাহ বাংলাদেশ হজ্জ কাফেলার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সাংবাদিক নুরুল আলম এর সঞ্চালনায় আল্লাহর ঘরের মেহমানদের সম্মানে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন, ওয়াল্ডভিউ হজ্জ গ্রুপের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম চৌধুরী, শান্তিরহাট ইসলামীয়া আলিম মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি, এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুক, লাকি ক্লথ গার্মেন্টস এর স্বত্বাধিকারী সমাজসেবক আলী হায়দার টিপু, তাওয়াফে বাইতুল্লাহ বাংলাদেশ হজ্জ কাফেলার পরিচালক নিজাম উদ্দিন প্রমুখ। মতবিনিময় শেষে মুনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব, তাওয়াফে বাইতুল্লাহ বাংলাদেশ হজ্জ কাফেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী।
আগামী ২১ ডিসেম্বর দুপুর ১টায় বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে জোহর নামাজের পর ওমরা হজ্জের উদ্দেশ্যে রওয়ানা করবেন।



