রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষে হিতকরীর মুক্তিযুদ্ধের গল্প শুনি ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছে ‘মুক্তিযুদ্ধর গল্প শুনি’ অনুষ্ঠান। এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার আবুতোরাবস্থ হিতকরী পাঠগৃহে অনুষ্ঠিত হয়।

এসময় তরুণদের মাঝে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধকালীন কঠিন মূহুর্তে যেভাবে দেশের জন্য নিজেদের জীবনের মায়া ভুলে ঝাঁপিয়ে পড়েন তারই বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবু তাহের।

এসময় মহান বিজয় দিবস উপলক্ষে হিতকরীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবু তাহের তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনায় বাবু জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর নেতৃত্ব আমরা প্রথমে ভারতে গিয়ে ট্রেনিং শুরু করে। অনেক কষ্টে হেঁটে, নদী পাহাড় ডিঙ্গিয়ে টানা ৪/৫ দিন না খেয়ে ভারতে পৌঁছি। শুকনো বিস্কুট আর পুকুরের পানি খেয়ে দিন রাত পার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে দিনে বন জঙ্গলে পালিয়ে থাকতাম, রাত হলে আবারও হাটতাম ইন্ডিয়ার উদ্দেশ্যে। পরবর্তী সেখান থেকে ট্রেনিং শেষ করে ফিরে আমরা চলে যায় ফটিকছড়িতে। সেখানে আমরা প্রথম এ্যাটাক করি তাদের। নবেম্বর ফটিকছড়ির নাজিরহাট এলাকায় একটি ব্রীজে পাক হানাদারদের হামলা করি আমরা।

তিনি আরো বলেন, ছাত্রলীগের দুইটা গ্রুপ হয়ে আমরা ভারতে ট্রেনিং শুরু করেছি। একটি হলো আ স ম আব্দুর রব অন্যটি শাহজাহান সিরাজ। শ্রীনগর থেকে আগরতালায় গিয়ে এর পরবর্তীতে আসামের হাফলং শহরে গিয়ে ট্রেনিং করি আমরা পাহাড়ের চুড়ায় ৪০-৪৫ দিনে। আর সেখানে গিয়ে আমাদের বুকে সাহস আরো বেড়ে গেল যে ‘এই বাংলাদেশ একদিন স্বাধীন হবেই’। সে লক্ষে আমরা যুদ্ধে নামি।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...