শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে ১০দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১০দিন ব্যাপী মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই বিজয় মেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। এর আগে প্রধান অতিথির নেতৃত্বে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিরসরাই উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশিম, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, বিজয় মেলার প্রধান সমন্বয়ক ও জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা সহ ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার পক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধীরা ঘাপটি মেরে দেশে বসে আছে। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের অনেক অপমান ও লাঞ্চিত করেছে। দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তখনই সেই চক্র ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধের বিজয়মেলার প্রধান সমন্বয়ক রেজাউল করিম মাষ্টার বলেন, প্রতি বছরের মতো এবারও মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। প্রতিদিন মেলার মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা, বিষয়ভিত্তিক আলোচনা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া মেলায় দেশি পণ্যের শতাধিক স্টল রয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...