বুধবার, ২২ জুলাই ২০২৬

নৌকাকে হারিয়ে আনারসের জয়

প্রকাশিত :

spot_img

 

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসাকে তিন হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন।

 

বৃহস্পতিবার দিনব্যাপী ৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

জানা গেছে, ইয়ারপুর ইউনিয়নের মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। এর মধ্যে আনারস প্রতীকের প্রার্থী ১১ হাজার ৬২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন আট হাজার ৫৬৮টি ভোট।

এছাড়া চশমা প্রতীক দুই হাজার ৯০৮, মোটরসাইকেল প্রতীক এক হাজার ১৪৫, অটোরিকশা প্রতীক ৭১৯, হাতপাখা প্রতীক ৫৮০ ও ঘোড়া প্রতীক ২৯৮টি ভোট পেয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, দিনব্যাপী ভোটগ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এখন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এক বছর দায়িত্ব পালনের পর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া সম্প্রতি অসুস্থ হয়ে মারা যান। এরপর এই ইউনিয়নে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...