রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আমন্ত্রণ পেলে ইমরানের শপথে যাবেন কপিল দেব

প্রকাশিত :

spot_img

পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খানের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণপত্র পেলে তাতে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ১১ আগস্ট শপথ নেবেন।

সম্প্রতি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তান ও ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় আসে কপিল দেব, সুনীল গাভাস্কার, নবজ্যোত সিং সিধুদের মতো নামও। এমনকি বলিউড সুপারস্টার ‘মি. পারফেকশনিস্ট’ আমির খানকেও ইমরানের শপথে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়।

ভারতীয় ক্রিকেট গ্রেট কপিল দেব বলেন, আমন্ত্রণ পেলে আমি অবশ্যই শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন। ভারত সরকারের অনুমতি নিয়েই পাকিস্তানে উপস্থিত হবো।

ইমরানের দল ক্ষমতায় আসায় ভারত-পাকিস্তানের ক্রিকেট ও দু’দেশের সম্পর্ক নিয়ে আশাবাদী কপিল বলেন, ইমরান যেহেতু একজন ক্রিকেটার ছিলেন, তিনি অবশ্যই অবস্থার উন্নয়ন করবেন। এতে ক্রিকেটারদের ভ্রাতৃত্ব বাড়বে। তবে তার আগে অবশ্যই মাঠের অবস্থার উন্নতি করতে হবে।

এর আগে নবজ্যোত সিং সিধু ভারতীয় গণমাধ্যমকে বলেন, এটা (আমন্ত্রণ) আমার জন্য অনেক সম্মানের। ইমরানের কাছ থেকে এটা ব্যক্তিগত আমন্ত্রণ, কোনো রাজনৈতিক আমন্ত্রণ নয়।

ক্রিকেটের ময়দানে কপিল দেব, সুনীল গাভাস্কার ও নবজ্যোত সিং সিধুর দীর্ঘদিন খেলেছেন ইমরান। সেই তারকার প্রধানমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ব্যাপারে কপিল ও সিধু উচ্ছ্বসিত মন্তব্য করলেও কোনো বক্তব্য মেলেনি গাভাস্কারের।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...