মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মাসিক মিরসরাই ও সাপ্তাহিক বন্দর নগরী পত্রিকার সম্পাদক মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের ইছালে ছাওয়াবের জন্য মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাদে এশার মিরসরাই পৌরসভার নাজির পাড়া সাংবাদিক নিজাম উদ্দিনের বাড়িতে ১৬তম বার্ষিক ওয়াজ ও মরহুম মুহাম্মদ নিজাম উদ্দিনের জন্য ইছালে ছওয়াব মাহফিলে লতিফীয়া দরবার শরিফের পীরে কামেল আল্লামা হাফেজ মো. মেসবাউল ইসলাম লতিফী প্রধান ওয়ায়েজিন হিসেবে তাফসীর করেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ মোহাম্মাদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ ওয়ায়েজিন হিসাবে ওয়াজ করেন মাদবার হাট সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ আবদুল হালিম হেলালী, গফুর খাঁ জামে মসজিদের খতিব আলহাজ¦ বাকী বিল্লাহ্ সাদেকী, মিঠাছরা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ¦ নিজামুল হক সাদেকী, বেলুয়ারদিঘী জামে মসজিদের খতিব আলহাজ¦ বেলাল হোসেন তাহেরী, মান্দার বাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার আলহাজ¦ মো. নুরুন্নবী।
হাফেজ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, পৌরসভার ০৮নং ওয়ার্ড় কাউন্সিলর ইলিয়াছ হোসেন লিটন, মাসিক মিরসরাই পত্রিকার উপ সম্পাদক ওয়াকিল বিন নিজাম, ওমান প্রতিনিধি তাজ উদ্দিন, মো. হারুন সহ এলাকার সামাজিক নেতৃবৃন্দরা।



