শনিবার, ২৫ জুলাই ২০২৬

মারকাজুত তাহ্ফিজ মাদরাসার মাসিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত মারকাজুত তাহ্ফিজ মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনী ও মাসিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় মাদরাসায় পরিচালক হাফেজ মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি ও শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম।

এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কুরআন শিক্ষার প্রসারে জাতির কল্যান বাড়বে, কুরআন শিক্ষার প্রচার প্রসার যত বেশী হবে ততই জাতির কল্যান হবে। শান্তিময় সমাজ গড়ে উঠবে। মারকাজুত তাহফিজ মদরাসা তেমনই একটি কুরআন শিক্ষার বাগান আমাদের সকলকে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি অর্জন করা দরকার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাওলানা মুহাম্মদ এনামুল হাসান রাকিব, বাংলাবাজার জামে মসজিদের খতীব ও ধর্মীয় ইংরেজি বক্তা এম আশরাফ বিন ফারুকীসহ আরো অনেকেই।

মাদরাসা শিক্ষার্থীদের কোরআন তেলোয়াত , গজল পরিবেশনা, একক ও যৌথ হামদ নাত এবং স্পিকিং ইংলিশ সহ বিভিন্ন কার্যক্রমে মুখর ছিল মাদরাসা হলরুম।

এ সময় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও শেষ বিদায়ের বন্ধুর প্রধান সমন্বয়ক সাংবাদিক প্রধান আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদরাসা পরিচালক হাফেজ আরিফুল ইসলামসহ আগত অতিথিবৃন্দ।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হাসান রাকিব।

ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের মারকাজুত তাহ্ফিজ মাদরাসার মাসিক সেমিনার শেষে প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন কর্তৃপক্ষ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...