শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরসরাইয়ে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই কলেজের ছাত্র আব্দুল্লাহ আল আরমান সহ ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন পৌরসভা যুবলীগের নেতাকর্মী ও কলেজ ছাত্ররা। মানববন্ধনে হামলাকারীদের বিচার চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুনে তুলে ধরেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা যুবলীগের নেতা মিয়া মো. পারভেজ, শেখ মোমিন, সাদেক হোসেন, কলেজ ছাত্র মো. মুজিবুর রহমান, শাহরিয়ার নাজিম, ফয়সাল আহম্মেদ, শাকিল, ফখরুল ইসলাম, সাইমুন জিতু, রাফি, আরাফাত, ওহিদ, আশরাফ, শাহিন, আলিফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় মিরসরাই পৌরসভার স্টেডিয়ামের মজুমদার ষ্টোরে সামনে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল আরমান (২০), আব্দুর রহমান শুভ (২০), যুবলীগ নেতা মো. রাসেল (২৮) ও সিএনজি চালক মো. ইমাম (২২) এর উপর আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে হামলা করা হয়। আহতদের মধ্যে আরমানের অবস্থা আশংকাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোন কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যাক্কারজনক এমন হামলার বিচার চাই। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর কেউ যেন এভাবে প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করার সাহস না পায়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...