বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি ::
আমরা মিলি পণে, বন্ধুত্বের আহবানে প্রতিপাদ্যকে নিয়ে নানা আনুষ্ঠানিকতায় বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া ইকো পার্কে দিনব্যাপী এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) সকাল ৯টায় মহামায়া লেকের ধারে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সূচনা হয় দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের।

৯৮ ব্যাচের বন্ধু প্রবাল ভৌমিক ও দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মিরসরাই উপজেলা ৯৮ ব্যাচের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব সৈয়দ মইন উদ্দিন, যুগ্ম আহবায়ক শওকত আলী রুনেল, সাইফুল ইসলাম, সদস্য মনোয়ার রাসেল, রিদোয়ান সোহাগ, জাকারিয়া হাবিব, শহিদুল ইসলাম প্রমুখ।

রজতজয়ন্তী অনুষ্ঠানে তিন শতাধিক এসএসসি ৯৮ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা,চট্টগ্রাম ফেনী থেকে বিভিন্ন জেলার বন্ধুদের আগমন ঘটে অনুষ্ঠানে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিচিত পর্ব, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোটানো, পিলো পাসিং, মধ্যাহ্ন ভোজ, ক্রেস্ট প্রদান, ৯৮ ব্যাচের বন্ধুদের যার যেমন খুশি সাংস্কৃতিক পরিবেশনা , বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরষ্কার বিতরণ, ফটোসেশন, কেক কাটা ও বিকালে ছিল অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় নেচে-গেয়ে অনুষ্ঠান উপভোগ করেন তারা।
মিরসরাই উপজেলা এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

৯৮ ব্যাচের বন্ধুরা বলেন, উপজেলা বিভিন্ন স্কুলের এসএসসি সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে রজতজয়ন্তী উৎসবে স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি ও বন্ধুদেও আড্ডা ছিল খুবই প্রাণবন্ত।

অনুষ্ঠানে এসে সহপাঠীদেরকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হন। আমরা চাই আমাদের এই বন্ধন অটুট থাকুক সবসময়।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...