বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১২ মার্চ) করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওইদিন সন্ধ্যায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদয়ন ক্লাবের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্যাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মো. শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, সদস্য নিজাম উদ্দিন, ব্যবসায়ী ও সমাজ সেবক মহসীন আলী, উদয়ন ক্লাবের সাবেক সভাপতি জানে আলম, সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, শহীদ উল্লাহ, সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহি উদ্দিন কিরণ, অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন সহ উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, মিরসরাই উপজেলায় যেকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে করেরহাট উদয়ন ক্লাব। প্রতিবছর এই সংগঠনের উদ্যোগে উপজেলা ব্যাপী মেধাবৃত্তির আয়োজন করা হয়ে থাকে। যার ফলে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকতে পারবে। আমি আশা করবো এই মেধাবৃত্তি টা যেন সবসময় চালু থাকে।
সবশেষে অতিথিরা শহীদ বীর মুক্তিযোদ্ধা দুই পরিবারের নগদ অনুদান, ৮৪ জন শিক্ষার্থীকে উদয়ন মেধাবৃত্তির ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৫ ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়াও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ফকির শাহবুদ্দিন এবং সবশেষে লাকি কুপন ড্র আয়োজন করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...